ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রবিবার রাত ১০টা ৪০ মিনিটে এয়ার এরাবিয়ার জি-৯৫১০ একটি ফ্লাইটে বেশ কিছু হাজি অবতরণ করেন। তাঁদের মধ্যে আর্থিক সামর্থ্যহীন ২৬ জন হজে গিয়েছিলেন দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের ব্যবস্থাপনায়।
২৬ জনের একজন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাসিন্দা খন্দকার আব্দুল গাফফার (৫৮)। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আমার জীবনে স্বপ্ন ছিল হজ করার।
কিন্তু সংসারে অভাব-অনটনের কারণে সে সুযোগ হয়নি। আলহামদুলিল্লাহ, বসুন্ধরার এমডির কারণে সে সুযোগ হলো। এ জন্য উনার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। ’
আব্দুল গাফফার জানান, তিনি বায়তুল মোকাররম মার্কেটে টুপি, আতর বিক্রি করেন। সংসারে খরচ জোগাতে হিমশিম খেতে হয় তাঁর।
আব্দুল গাফফারের মতো সামর্থ্যহীন ১০৪ জন মুসল্লিকে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন সায়েম সোবহান আনভীর। তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি।
এই কাফেলার আরেক মুসল্লি শফিকুল হাসান (৫৫)। কাজ করেন একটি শোরুমে। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘কল্পনা করতে পারিনি হজ করতে পারব। বসুন্ধরার এমডির উসিলায় কাবাঘর দেখতে পেয়েছি। সেখানে হাত রেখে তাঁর জন্য দোয়া করেছি। ’
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা জয়নাল আবেদীন (৪৮)। তিনি বায়তুল মোকাররম মার্কেটে এক দোকানের কর্মচারী। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি। খুব আরামে ওমরাহ সম্পন্ন করেছি। আল্লাহ সায়েম সাহেবকে এর উত্তম প্রতিদান দিন। ’
বায়তুল মোকাররমের মুসল্লি কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গুলজার আহম্মেদ বলেন, ‘গত রমজানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ৫০ হাজার মুসল্লিকে ইফতার করান সায়েম সোবহান আনভীর। তিনি নিজেও এক দিন উপস্থিত ছিলেন। সে সময় ১০০ জন সামর্থ্যহীন ব্যক্তিকে ওমরাহ হজ করানোর ইচ্ছা পোষণ করেন তিনি। তারই ধারাবাহিকতায় প্রথম ধাপের ২৬ জন ওমরাহ হজ পালন করে এসেছেন। ’
তিনি বলেন, এই ডিসেম্বরে আরো দুটি গ্রুপ যাবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই সবাইকে পাঠানো হবে ওমরাহ হজের জন্য। প্রথমে ১০০ জনের কথা থাকলেও মোট ১০৪ জন ওমরাহ হজে যাচ্ছেন।
গত ৪ ডিসেম্বর সৌদি আরবের উদ্দেশে ওমরাহ হজের প্রথম কাফেলাটি রওনা হয়। যাত্রা উপলক্ষে সব ওমরাহ যাত্রীকে একটি করে নতুন পাঞ্জাবি ও শুকনা খাবার উপহার দেওয়া হয়। পরে বিকেলে তাঁরা সায়েম সোবহান আনভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
SOURCE : কালের কণ্ঠবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar
পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Blankets in Pabna