ঈদুল ফিতর উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ শে মার্চ ২০২৫) বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার রেল স্টেশন, এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এতে স্থানীয় অসহায়, দুস্থ ও নিম্নআয়ের অর্ধশতাধিক পরিবারের মাঝে নুডলস, চিনি, দুধ, সেমাইসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় শুভসংঘের হবিগঞ্জ জেলা সভাপতি জনি আহমেদ রাজু, সেক্রেটারি মো: আফজাল হোসাইন রনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত মানুষের হাতে উপহারসামগ্রী তুলে দেন। সংগঠনের সদস্যরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বসুন্ধরা শুভসংঘের এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। শুভসংঘের সদস্যরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত রাখবেন।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন