অসহায়, এতিম ও বিধবা নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করেছে দেশের শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
শনিবার সকালে নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ হলরুম এবং বিকেলে ধামইরহাট উপজেলা হলরুমে পৃথক অনুষ্ঠানে এসব মেশিন বিতরণ করা হয়।
বদলগাছী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী। ধামইরহাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান।
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের শাখা সভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. মাসুদ রানা, প্রেসক্লাব সভাপতি শহিদুল ইসলাম দবির, শুভসংঘের সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মূসা, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো. মামুনসহ অন্যরা।
অন্যদিকে ধামইরহাটে কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি হারুন আল রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু। এ সময় বসুন্ধরা শুভসংঘ ও ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত নারীদের পুনর্বাসনে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পাওয়ার মাধ্যমে তাদের আয়ের একটি পথ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ও পরিবারের ভাগ্য পরিবর্তনের আহ্বান জানান তারা।
সেলাই মেশিন পেয়ে উপকারভোগী সানজিদা বলেন, বাবাহীন পরিবারে এটি তার জন্য বড় সহায়তা হয়ে এসেছে। এতে তিনি পরিবারের দায়িত্ব নিতে পারবেন।
অনুষ্ঠানে বদলগাছী ও ধামইরহাট উপজেলার ১৫ জন করে মোট ৩০ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
SOURCE : বাংলাদেশ প্রতিদিননারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী