নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুরের বাসিন্দা সোহেল শেখের কোল জুড়ে আসে শিশু আয়ান। কিছুদিন যেতে না যেতেই শিশু আয়ানের হার্টে ধরা পরে চারটি ছিদ্র, সাথে রক্তনালি সমস্যা। খুশির খবরের পরিবর্তে তাঁদের জীবনে নেমে আসে অমোঘ অন্ধকার। চিকিৎসার জন্য তাঁদের প্রয়োজন অনেক টাকা।
কিন্তু দরিদ্র পিতা সোহেল শেখ একজন গাড়ির হেল্পার। তাঁর পক্ষে সন্তানের চিকিৎসা খরচ জোগানো দুরূহ ব্যাপার। তাই হৃদরোগে আক্রান্ত আয়ানের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়ায় নারায়ণগঞ্জ বসুন্ধরা শুভসংঘ।
আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ বসুন্ধরা শুভসংঘ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিশুটির পিতা-মাতার হাতে আর্থিক অনুদান তুলে দেন বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ।
এ সময়ে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার মন্ডল, কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি দীলিপ কুমার মন্ডল, বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক কাজী মামুন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মেহেদী মঞ্জুর বকুল প্রমুখ।
SOURCE : কালের কণ্ঠশিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar
পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Blankets in Pabna
টঙ্গীতে আগুনে নিহত ৩ ফায়ার সার্ভিস কর্মীর পরিবারের পাশে সায়েম সোবহান আনভীর, চেয়ারম্যান এবিজি
Chairman of ABG Sayem Sobhan Anvir Stands with Families of Firefighters who Lost their Lives in The Tongi Fire