দেশে প্রথমবারের মতো আয়োজিত অনুষ্ঠান ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো ২০২২’শেষ হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ১, ২ ও ৩ নম্বর হলে গত ১৭ মার্চ বসেছিল তিন দিনের এই প্রদর্শনী। শনিবার ছিল শেষ দিন। শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন’-এর সভাপতি সায়েম সোবহান আনভীর। রাত ৮টা ৩০ মিনিটে কনভেনশন সিটির ২ নম্বর হলে শুরু হয় গ্ল্যামারস ফ্যাশন শো। ঘণ্টাব্যাপী এই শোতে অংশ নেন দেশসেরা র্যাম্প মডেলরা। আলো ঝলমলে মঞ্চে একের পর এক পরিবেশনা মুগ্ধ করে রাখে উপস্থিত দর্শকদের। ‘মায়াবন বিহারিনী হরিণী’ রবীন্দ্রসংগীতের পাশাপাশি ‘কিছু কিছু কথা’ গানে মডেলরা যেমন পারফর্ম করেছেন, তেমনি পারফর্ম করেছেন আবহ সংগীতের সঙ্গেও। এরপর সেরা পাঁচটি স্টলকে পুরস্কৃত করা হয়। প্রথম হয়েছে আমিন জুয়েলার্স। সেরা পাঁচ স্টলের পুরস্কার শেষে শুরু হয় মেলায় উপস্থিত সাধারণ মানুষদের কুপন নিয়ে কাঙ্ক্ষিত র্যাফেল ড্র। এতে তৃতীয় পুরস্কার পেয়েছেন ১০ জন ভাগ্যবান ব্যক্তি। তাদের প্রত্যেকে পেয়েছেন এক লাখ টাকা করে। বিজয়ী ১০ জনের কুপন নম্বর যথাক্রমে—০৩৫৫১, ০০৪৭৮, ০৪০৪৩, ০৩০৯৯, ০৪৭৮৪, ০১১০৭, ০৪২৮৭, ০৩৫০৭, ০২০৭১ ও ০০৯২৫। দ্বিতীয় পুরস্কারের জন্য কুপন তুলতে মঞ্চে আহ্বান করা হয় ‘বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন’-এর সভাপতি সায়েম সোবহান আনভীরকে। তিনি মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় তুমুল করতালি। র্যাফেল ড্রতে দ্বিতীয় পুরস্কার পাওয়া ভাগ্যবান ব্যক্তি পেয়েছেন পাঁচ লাখ টাকা। ভারতের তরুণ পোদ্দার পেয়েছেন এই পুরস্কার। আর প্রথম পুরস্কার বিজয়ী আব্দুল কুদ্দুস জিতেছেন ১০ লাখ টাকা। তার কুপন নম্বর ০৩৭৯২। কুদ্দুসের নামটি যখন ঘোষণা করা হয় তখন তিনি উপস্থিত ছিলেন না। উপস্থাপিকা তৌহিদা শ্রাবণ্য তার মোবাইল নম্বরটি নিয়ে সরাসরি কল করেন। রাত তখন সাড়ে ১১টা। কুদ্দুস ফোনটি রিসিভ করে যখন শোনেন ১০ লাখ টাকা পুরস্কার জিতেছেন, কিছু সময় স্তব্ধ হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত নিকুঞ্জর বাসিন্দা কুদ্দুস রাত ১২টায় কনভেনশন হলে উপস্থিত হয়ে পুরস্কারটি গ্রহণ করেন। রাতে ডিনার শেষে গান পরিবেশন করতে মঞ্চে ওঠে ফুয়াদ আল মুক্তাদিরের ব্যান্ড ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’।
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন