নওগাঁর সাপাহারে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত ১৫ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে কালের কণ্ঠ বসুন্ধরা শুভসংঘ। এর আগে এসব নারীকে দক্ষ করে গড়ে তুলতে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে তারা এখন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।
রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় সাপাহার উপজেলা পরিষদ হল রুমে কালের কণ্ঠ বসুন্ধরা শুভসংঘ সাপাহার উপজেলা শাখার আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষিত ১৫ জন নারীর প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘ সাপাহার শাখার সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষিত নারীদের স্বাবলম্বী হওযার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন সাপাহার আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুন্নাহার সুমি এবং কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এসময় উক্ত অনুষ্টানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম, সাপাহার-পোরশা প্রতিনিধি ও সাপাহার প্রেসক্লাব সভাপতি তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক বাবুল আকতার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ গ্রামীণ নারীদের অর্থনৈতিক মুক্তি ও ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পাওয়ায় এই নারীরা এখন ঘরে বসেই আয় করতে পারবেন, যা তাদের পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনবে। বসুন্ধরা গ্রুপের এমন মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। সেলাই মেশিন পেয়ে আনন্দিত এক নারী প্রশিক্ষণার্থী বলেন, “আমাদের মতো অসহায় নারীদের জন্য এই সেলাই মেশিন আশীর্বাদ স্বরূপ। প্রশিক্ষণ নিয়ে কাজ শিখেছি, এখন মেশিন পাওয়ায় নিজের আয়ে সংসার চালাতে পারব।” ইনশাআল্লাহ।
SOURCE : News 24নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী