বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের পাঁচজন এমপির নেতৃত্বে ক্রস পার্টি পার্লামেন্টারি ডেলিগেশন টিম। গতকাল সন্ধ্যায় তারা বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখায় বসুন্ধরা গ্রুপের ভূয়সী প্রশংসা করেন। সেইসঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে তার অসামান্য নেতৃত্বের জন্য অভিনন্দন জানান। আলোচনায় বসুন্ধরা গ্রুপের সামাজিক উদ্যোগ ও ব্যবসায়িক পরিমণ্ডলে বিপুল কর্মসংস্থানের জন্য গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের অবদানকেও স্মরণ করেন যুক্তরাজ্যের প্রতিনিধিদল। ব্রিটিশ এমপিদের নিয়ে গঠিত যুক্তরাজ্যের প্রতিনিধিদলে ছিলেন পল ব্রিস্টো এমপি, পলেট হ্যামিল্টন এমপি, অ্যান্থনি হিগিনবোথাম এমপি, মিসেস জেন ম্যারিয়ন হান্ট এমপি, টমাস প্যাট্রিক হান্ট এমপি, কাউন্সিলর আলেক্সান্ডার টার্নার ব্রেন্টউডসহ কমনওয়েলথের ক্লিয়ার ইন্স্যুরেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের পরিচালক রডনি ফ্লাওয়ার, লাইভ টেস্টিং সলিউশন্সের সিইও মিসেস জো লি, জেডআই ফাউন্ডেশনের চেয়ারম্যান জিল্লুর হুসেন এমবিই, এসএমআর-এর ভাইস চেয়ার আইভেলিনা বানিয়ালিভা, পস স্পাইস লিমিটেডের চেয়ার গোলাপ মিয়া, এবং ব্রিটিশ বাংলাদেশি ইয়াং ট্যালেন্টের প্রতিষ্ঠাতা জোবায়ের আলম। মূলত জেডআই ফাউন্ডেশন ও এসএমআর ফাউন্ডেশনের চেয়ারম্যান জিল্লুর হুসেন এমবিইর আমন্ত্রণে বাংলাদেশে এসেছে ক্রস পার্টি পার্লামেন্টারিয়ান ডেলিগেশন।
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar
পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Blankets in Pabna