গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা প্রতিরোধ ও গ্যাস ব্যবহারে জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী নিরাপদ নিবাস ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে বসুন্ধরা এলপি গ্যাস। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাজধানীর মিরপুর-১-এর সিটি মহল চায়নিজ রেস্টুরেন্টে বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে ৪৫ জন গৃহিণী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএলপিজিএল ও এসআইসিএলের (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, বিএলপিজিএল ও এসআইসিএলের (জিএম সেলস) মীর টি আই ফারুক প্রমুখ। এতে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষে আরো উপস্থিত ছিলেন ডিভিশনাল ম্যানেজার আহাম্মেদ আলি রিপন, মিরপুরের পরিবেশক মো. জাহিদুর রাহমান ও অন্য স্থানীয় ব্যক্তিরা। বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ গ্যাস রিফিলিং করে এলপি গ্যাস বাজারজাত করছে। এর ফলে সিলিন্ডার লিকেজ ও দুর্ঘটনার সম্ভাবনা প্রতিনিয়ত বাড়ছে। অবৈধ রিফিলিং রোধে কম্পানি, ব্যবসায়ী ও ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি এর বিপক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।
Hospital for Covid-19 Patients at Bashundhara’s ICCB to Open Soon
মীরসরাই এবং কেরানীগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট ২০১৩ গলফারদের উৎসব
Mock firefighting at Bashundhara City
Dazzling Finish of Bashundhara Cup Golf Tournament 2013
Bashundhara Group Brought Change in Housing Sector
Bashundhara Group Exporting Tissue to 16 Countries
Bashundhara Group Chairman Stands by Ailing Girl
Bashundhara Gives Tk 1 Million to Biswajeet’s Family
Bashundhara Group Chairman Ahmed Akbar Sobhan Stands by Sick Tasmia