দেশের প্রথম পেমেন্ট সার্ভিস প্রোভাইডার- পিএসপি হিসেবে ক্যাশ ইন ও ক্যাশ আউট কার্যক্রম পরিচালনার প্রাথমিক অনুমোদন পেয়েছে এবিজি টেকনোলজিস লিমিটেডের ই-ওয়ালেট ‘পকেট’। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে এ অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৩ মে) এবিজি বসুন্ধরার প্রধান কার্যালয়ে এর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এসময় বসুন্ধরা গ্রুপের পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান, এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিনসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘কে জিতবে রেপসল বাইক’ ঈদ ক্যাম্পেইনের র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয়েছেন মো. হানিফ। পরবর্তীতে যাচাই বাছাইয়ের পর বিজয়ীকে পুরস্কার বিতরণ করবে পকেট।

‘পকেট’ কর্তৃপক্ষ জানিয়েছে, পকেট ই-ওয়ালেটের রয়েছে একটি আধুনিক ও গ্রাহকবান্ধব মোবাইল অ্যাপ, যা ব্যবহার করে অথবা ইউএসএসডি কোডের মাধ্যমে গ্রাহক খুব সহজেই নিরাপদ ও দ্রুত পেমেন্ট করতে সক্ষম।
পকেট অ্যাপটি গুগলের প্লে-স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়। পকেট দিচ্ছে ফিজিক্যাল ভিসা ডেবিট কার্ড যার মাধ্যমে পস মেশিন পেমেন্ট, এটিএম থেকে টাকা উত্তোলন সহ ভিসা ডেবিট কার্ডের সকল সুবিধা পাওয়া যায়।
এছাড়াও মার্চেন্ট পেমেন্ট, ভেন্ডর পেমেন্ট, সেন্ড মানি, রিকোয়েস্ট মানি, মোবাইল রিচার্জ, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, স্যালারি ডিসবার্সমেন্ট, ইউটিলিটি বিল পেমেন্ট, ব্যাংক ও কার্ড থেকে অ্যাড মানি, সরকারি বিভিন্ন পেমেন্ট সহ আধুনিক জীবনধারার নানাবিধ আর্থিক লেনদেনের কাজও করা যায় ই-ওয়ালেট পকেট এর মাধ্যমে।
SOURCE : News 24বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৭১ নারী পেলেন ৭০ লাখ টাকার সহায়তা
371 Women Get Tk70 Lakhs Under Bashundhara Foundation Initiative
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi