টঙ্গীর কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে নিহত তিন ফায়ার ফাইটারের পরিবারের পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হস্তান্তর করা হয় বৃহস্পতিবার সকালে রাজধানীতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে।
এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পক্ষে সহায়তা তুলে দেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (কেন্দ্রীয় প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান। সহায়তা গ্রহণ করেন শহীদ ফায়ার ফাইটার নুরুল হুদার বাবা মো. আবুল মনসুর, শহীদ শামীম আহমেদের স্ত্রী মনিরা আক্তার এবং শহীদ খন্দকার জান্নাতুল নাঈমের স্ত্রী ফারজানা ইসলাম মিতু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম, উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিনসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবিজির সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।
ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, সহায়তার এই উদ্যোগ শহীদ ফায়ার ফাইটার পরিবারের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়াবে। তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের একদিনের বেতন সমন্বয় করে একটি সহায়তা তহবিল গঠন করা হয়েছে, যেখান থেকেও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এবিজির মহাব্যবস্থাপক সৈয়দ জামিল আহসান বলেন, ফায়ার সার্ভিস সদস্যদের প্রতি চিরদিন সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে দাঁড়াতেই তিনি এ সহায়তা দিয়েছেন।
SOURCE : REPORTERS24নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ